শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাত ডাকাত গ্রেফতার

শামীম আহম্মেদ কেরানীগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

ঢাকার কেরাণীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আনোয়ার হোসেন(৪৫), মোঃ মাহমুদুল হাসান(৩১), মোঃ হিরা রহমান, বিজয় (২০), মোঃ খোকন মাল(৩৩), মোঃ জুয়েল(২৭), মোঃ সাগর(২৬), মোঃ ফয়সাল আহম্মেদ রাসেল(২৫)। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র?্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া ও অপ্স) আমিনুল ইসলাম। তিনি বলেন, শনিবার মধ্যে রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার আব্দুল্লাহ্পুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রইভেটকার, একটি পিকআপ, তিনটি ছোড়া, একটি ডেগার, একটি লোহার রড, একটি প্লাস্টিকের পাইপ, একটি কাঠের লাঠি, দুইটি রশি ও দুইটি গামছা জব্দ করা হয়। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ ঢাকার কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি ও মাদক ব্যবসা করে আসছিল। এছাড়া তারা ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে যানবাহন থামিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে সেখান থেকে দ্রুত পালিয়ে যেত। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একটি ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com