শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবৈধ ইটভাটা, ইট তৈরিতে অনিয়ম ও বৈধ কাগজপএ না থাকায়, পরিবেশ অধিদপ্তরের ছাড় পএ না থাকায়, অনুমোদনহীন স্থান থেকে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা হয়েছে। এ সময় তিনটি ইট ভাটাকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে উপজেলার আটাবহ ইউনিয়নের দরবাড়িয়া এলাকায় ইট প্রস্তুত ও ইট ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইনে এই অভিযান পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য গুহ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার শাহবাজপুর ভূমি অফিসার গিয়াস উদ্দিন, এস আই,আফজাল হোসেন সহ আনসার সদস্যবৃন্দ। জরিমানাকৃত ইট ভাটা গুলোর মধ্যে জে. আর. বি ইটভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং সেই সাথে জে. আর. বি ইট ভাটার ম্যানেজার সোহেল রানাকে অনাদায়ে দুই মাসের বিনাশ্রম জেল, এস. বি স্টার ইট ভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয় ও ইট ভাটার মালিক নাসির উদ্দিন মন্ডলকে অনাদায়ে দুই মাসের জেল, এন. বি.এম ইট ভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তিনটি ইটভাটাকে মোট ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, তিনটি ইটভাটাতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এদের কোন বৈধ কাগজপত্র না থাকায়, পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র না থাকায় তিনটি ইটভাটাকে দশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com