বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এলাকার উন্নয়ন করাই হবে আমার প্রধান কাজ :ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ শফিকুর রহমান সুমন

নিয়াজ মোর্শেদ (স্বরূপকাঠি) পিরোজপুর :
  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

দ্বাদশ সংসদ নির্বাচন শেষ হতে না হতেই শুরু হয়ে গেছে উপজেলা নির্বাচন। আর সেই কারণে স্বরূপকাঠি উপজেলার নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজকে দারুণ ভাবে জানান দিচ্ছে। আনুষ্ঠানিকতা শেষ করেই ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়নের মধ্যে আলোচনা সহ উঠোন বৈঠক করে যাচ্ছে যত্রতত্র ভাবে। আর সেই সূত্র ধরেই গত রবিবার সুটিয়াকাঠী ইউনিয়নের মধ্যে উত্তর সুটিয়াকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে কক্ষে মোঃ শফিকুর রহমান সুমন ভাইয়ের মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুটিয়াকাঠী ৯নং ওয়ার্ডের সন্মানিত ভোটারদের সমন্বয়ে মতবিনিময় সভা সহ দোয়ার আয়োজন করা হয়েছে। চমৎকার ও পরিপাটি পরিবেশ তৈরি করে সময় উপযোগী অনুষ্ঠান সম্পন্ন করেন সুটিয়াকাঠী স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দরা। গত রবিবারের অনুষ্ঠানের মধ্য মনি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ শফিকুর রহমান সুমন। মতবিনিময় সভায় সকলের সুনজরে থাকা মোঃ শফিকুর রহমান সুমন বলেন, আমি মানুষের কথাবলি, এলাকার উন্নয়নের চিন্তা ভাবনা করি।আর সেই মিশন ও ভিশন নিয়ে সমগ্র উপজেলার উন্নয়ন করতে চাই। আমি ভোট চাইতে আসিনি আপনাদের কাছে। বরং আপনারা আমি নই যে যোগ্য প্রার্থী মনে হবে আর তাঁকেই ভোট দিবেন। আমি সোহাগদল ইউনিয়নের বাসিন্দা। আমি আপনাদের কারও ছোট কিংবা বড়। আবার কারও আত্মীয়। আমি পেশায় একজন ঠিকাদার। এটাই আমার আসল পরিচয়। আমি আপনাদের সকলের সন্মানে একটি কথাই বলবো, আমি মানুষের ভালবাসার প্রতিদান দেওয়ার জন্য বদ্ধপরিকর। পাশাপাশি উন্নয়ন করাই হবে আমার প্রধান কাজ। মতবিনিময় সভায় তিনি আরও বলেন, আমি সুটিয়াকাঠীতে সকল ভোটারদের হৃদয়ে স্থান দখল করতে চাই। আপনাদের দোয়াই হবে আমার জন্য আর্শীবাদ। এদিকে অনুষ্ঠানের মধ্য মনি ছাড়াও মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন মোঃ নাসির উদ্দীন সহ মোঃ মাসুম বিল্লাহ, মোঃ রোমারুল ইসলাম, শিক্ষক মোঃ ফজলুল হক, মোঃ মামুন, মোঃ মধু সোহাগ, মোঃ নাসির হাওলাদার জনপ্রিয় জনপ্রতিনিধি মোঃ এনামূল ইসলাম ফোরকান প্রমুখ। গতকালের মতবিনিময় সভায় সাধারণ মানুষের মিলন মেলায় পরিনত হয়েছে। কয়েক শতাধীক নারী পুরুষের মিলন মেলা ঘটে। এলাকার সাধারণ ভোটাররা জনপ্রিয় নেতা, সমাজ সেবক ও উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ শফিকুর রহমান সুমনকে এক নজর দেখার জন্য বিকেল থেকে সভাস্থলে আসতে শুরু করে। এব্যাপারে সাধারণ ভোটাররা গণ মাধ্যম কর্মীদের বলেন, রাজনীতির মাঠে টিকে থাকতে হলে দরকার সবার আগে গঠন মূলক সমাজ সেবা। পাশাপাশি রাজনীতিকে ডাল হিসেবে ব্যাবহার না করে মানবতার সেবায় নিয়োজিত থাকতে হবে। আর সেই সূত্র ধরেই সোহাগদল ইউনিয়নের মধ্যে একজন উদীয়মান সমাজ সেবকের এত নাম ডাক শোনা যাচ্ছে যত্রতত্র ভাবে। আগামী উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেকে আগাম জানান দিচ্ছে সুটিয়াকাঠীর ৯নং ওয়ার্ডের মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে। এদিকে সুটিয়াকাঠীর বহু নারী ভোটাররা গন মাধ্যম কর্মীদের বলেন, বিগত সময়ে সমাজ সেবায় অনেকে এসেছে কিন্তু আমরা এলাকায় উন্নয়ন পাইনি। সুমনের উন্নয়নের চিন্তা ভাবনা সহ সুখ্যাতির পাশাপাশি মুরব্বি জ্ঞানও দারুণ। এককথায় অসাধারণ বললেও ভুল হবে না।আর সেই কারণে আমরা সুটিয়াকাঠীর নারী পুরুষরা মতবিনিময় সভায় একত্রিত হয়েছি।আমরা আমাদের আস্থার প্রতিদান দিতে চাই মোঃ শফিকুর রহমান সুমন ভাইর জন্য। সর্বশেষ তথ্য অনুযায়ী আমাদের দৈনিক খবর পত্রের সাথে কথা হয় মোঃ শফিকুর রহমান সুমনের সাথে। তিনি অকপটে বলেন, আমি নেতা হওয়ার জন্য নয় বরং সাধারণ মানুষের সেবা করার জন্য কাজ করে যাচ্ছি। আমার জন্ম স্থান সোহাগদল ইউনিয়ন আর সেই এলাকার বেশীরভাগ মানুষের অনুরোধে আমি আগামী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজ করে যাচ্ছি। বাদবাকি সৃষ্টি কর্তার রহমাত। এলাকার সন্মানিত ভোটাররা আমাকে যোগ্য মনে হলে সন্মান স্বরূপ ভোট প্রয়োগ করবেন। তিনি আরও বলেন, আমি মানুষের কল্যানে সব সময় এগিয়ে আসবো। দলমত নির্বিশেষে সকল শ্রেণির মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। দলের পরিচয় বড় কথা নয় আমরা সকলেই স্বরূপকাঠি উপজেলার মানুষ। আমরা সকলেই একটি পরিবারের লোকজন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com