শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শুটিং করতে যুক্তরাষ্ট্রে শাকিব

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

আবারও যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। গেল শুক্রবার রাত দুইটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। গতকাল রাতে তিনি নিউইয়র্ক পৌঁছেছেন। জানা গেছে তিনি, ‘রাজকুমার’ সিনেমার শুটিং এর জন্য দেশ ছেড়েছেন। শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস জানায়, গ্রিনকার্ডধারী এ তারকা ব্যক্তিগত ও সিনেমার কাজে দেশটিতে গেছেন।
এর আগে লন্ডন, সুইজারল্যান্ড, ইতালি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে বহুবার শুটিংয়ে গেলেও এই প্রথম যুক্তরাষ্ট্রে শুটিং করবেন শাকিব। শুটিং শেষ করেই দেশে ফেরার কথা রয়েছে তার। এ যাত্রায় শাকিবের সফরসঙ্গী ‘রাজকুমার’ সিনেমার পরিচালক হিমেল আশরাফ। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি। সেই লক্ষ্যে বাকি অংশের শুটিং শেষ করতেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন সুপারস্টার। হিমেল জানান, একদিনের বিশ্রাম সেরেই শুটিংয়ে নামবেন অভিনেতা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে তারা দুই সপ্তাহ শুটিং করবেন। যেসব লোকেশনে শুটিং হবে, সেগুলো বাংলাদেশি সিনেমায় আগে কখনও দেখা যায়নি। সিনেমাটিতে শাকিবের নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।
‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় রাজকুমার নির্মিত হচ্ছে। প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে এ ছবি। ব্লকবাস্টার ‘প্রিয়তমা’ ছবির পরিচালক হিমেল আশরাফ রাজকুমারের গল্পের চিত্রনাট্য লিখেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com