শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গলাচিপায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ও সন্তানদের ৩০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকারি কর্মকর্তা ও কর্মচারী, চাকরিজীবী ও তাদের স্ত্রী সন্তানদের ৩০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা/২৪ ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার গলাচিপা উপজেলা কমপ্লেক্সের তুরস্ক স্কুল মাঠে সকাল ১০ টায় ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলার সুদক্ষ নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জননেতা মোহাম্মদ শাহিন শাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুব হাসান শিবলী, সহকারী শিক্ষা অফিসার দীপশিখা জয়ন্তী, তথ্য আপা মোসাম্মৎ ইসমত আরা, সমাজসেবা অধিদপ্তরের সহকারী সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ সায়উম, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন ও মধ্যপাড় ডাকুয়া প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান মিয়া প্রমুখ। ৩০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানসহ সুধীবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা ক্রীড়া অনুষ্ঠান উপভোগ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com