রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টিকেরবিলা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত

শাহ বুলবুল:
  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

মনোজ্ঞ সব আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মাগুরা জেলার শ্রীপুর উপজেলাধীন করন্দী’র ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টিকেরবিলা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বার্ষিক ক্রীড়া আয়োজনে টিকেরবিলা মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ৪০টি ইভেন্টে অংশগ্রহণ করে। গত ৬ ফেব্রুয়ারি, দিনব্যাপি আয়োজিত ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন। নান্দনিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রবীন্দ্রনাথ ভৌমিক। অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন টিকেরবিলা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নির্মল কুমার চক্রবর্তী। ছাত্রছাত্রীদের বার্ষিক আয়োজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জাকিদুল ইসলাম বাচ্চু, টিকেরবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মরিয়ম লাজবীন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরাফত হোসেন।
ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ ক্রীড়ানুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে শ্রেণি শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন যাতে তারা ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে। অনুষ্ঠানের শেষাংশে ছিলো নান্দনিক পুরস্কার বিতরণী পর্ব যেখানে বিজয়ী ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও অভিনন্দন জানানো হয় সকল অংশগ্রহণকারীদের।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com