রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

১০০ ওভারের ম্যাচ শেষ ৩১ ওভারেই

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

ছিল এক দিনের ম্যাচ, অর্থাৎ ১০০ ওভারের। কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটার এবং বোলারদের দাপটে সেই ম্যাচ শেষ ৩১ ওভারেই। গত মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ়কে তৃতীয় তথা শেষ এক দিনের ম্যাচে হারিয়ে চুনকাম করল অস্ট্রেলিয়া। জিতল ৮ উইকেটে। সিরিজ আগের ম্যাচেই তাদের পকেটে চলে এসেছিল। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ মঙ্গলবার টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। তবে এই ওয়েস্ট ইন্ডিজ দল এতটাই ভগ্নপ্রায় যে কার্যত দ্বিতীয় সারির অস্ট্রেলিয়ার বোলিং সামলানোর ক্ষমতাও তাদের নেই। ২৪.১ ওভারে ৮৬ রানে অলআউট হয় তারা। তিনজন বাদে ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটার দু’অঙ্কের বেশি রান করতে পারেননি। সর্বোচ্চ রান ওপেনার অ্যালিক অ্যাথানেজের (৩২)। অস্ট্রেলিয়ার হয়ে চার উইকেট পেসার জেভিয়ার বার্টলেটের। দু’টি করে উইকেট ল্যান্স মরিস এবং অ্যাডাম জাম্পার।
অস্ট্রেলিয়ার হয়ে ভালো শুরু করেন জেক ফ্রেজ়ার-ম্যাকগুর্ক। ৫টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে ১৮ বলে ৪১ রান করে আউট হন। সমান তালে খেলেন জস ইংলিসও (১৬ বলে অপরাজিত ৩৫)। মাত্র ৬.৫ ওভারেই ৮৭ রান তুলে জিতে যায় অস্ট্রেলিয়া। ম্যাচ এবং সিরিজের সেরা হয়েছেন বোলার বার্টলেট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com