শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কারাগার থেকে ভোটারদের যে বার্তা দিলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

পাকিস্তানের জাতীয় নির্বাচনের বাকি মাত্র একদিন। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দেশটিতে নির্বাচন। এরই মধ্যে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। কিন্তু কমছে না উত্তেজনা। বেশ কিছু সহিংসতার ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এদিকে নির্বাচনকে সামনে রেখে কারাগার থেকে ভোটারদের উদ্দেশে বার্তা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। নিজেদের অধিকার রক্ষা ও পোলিং স্টেশন পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এক এক্স বার্তায় (সাবেক টুইটার) তিনি ভোটারদের কাছে এই আহ্বান জানান। তার এই বার্তা দলের পক্ষ থেকেও শেয়ার করা হয়েছে।
দুর্নীতি ও রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় এরই মধ্যে রায় হয়েছে ইমরান খানের বিরুদ্ধে। দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে সাজা। অংশ নিতে পারছেন না এবারের নির্বাচনেও। তবে তার দল তেইরিক-ই-ইনসাফ নির্বাচনে অংশ নিয়েছে। এবারের নির্বাচনে পিটিআই-এর প্রার্থীদের কোনঠাসা করে রাখা হয়েছে। বাতিল করা হয়েছে অনেকের প্রার্থিতা। বাতিল করা হয়েছে তাদের আইকোনিক ব্যাট প্রতীকও। আজ বৃহস্পতিবাররের নির্বাচনে নওয়াজ শরিফের মূল প্রতিদ্বন্দ্বী পাকিস্তান পিপলস পার্টির বিলোওয়াল ভুট্টো। এর আগের বার তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এর আগে পাকিস্তানের অন্তর্র্বতীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী গহর এজাজ জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতির কথা জানিয়ে জেলা বা প্রদেশ প্রশাসন যদি ইন্টারনেট বন্ধের অনুরোধ জানায় তাহলে তা বিবেচনা করা হবে। তবে এখন পর্যন্ত কোথাও ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও নিশ্চিত করেছেন তিনি। সূত্র: জিও নিউজ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com