রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফলফল মূল্যায়নের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ‘শুধু পরীক্ষার ফলাফল দিয়ে একজন শিক্ষার্থীকে মূল্যায়নের মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। আর সেই কারণেই নতুন শিক্ষাক্রম করা হয়েছে।’ গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের এক ধরনের মানসিকতা হয়েছে, যে শুধুমাত্র ফলাফল দিয়েই একটা শিক্ষার্থীর মূল্যায়ন হবে। এটা থেকে বেরিয়ে আসতে হবে। শুধু ফলাফল দিয়ে সার্বজনীন উন্নয়ন হয় না। সেখান থেকে বেরিয়ে আসার জন্যই নতুন শিক্ষানীতি হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার সুস্থ বিকাশে খেলাধুলাকে আমাদের শিক্ষা কার্যক্রমের মধ্যেই অন্তর্ভুক্ত করবো। নতুন শিক্ষানীতির একটি বিশাল অংশে এক্টিভিটি লার্নিংয়ের মধ্য দিয়ে শিক্ষার্থীরা শিক্ষা অর্জন করবে। সেখানে খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ।
এ সময় আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. অলীউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com