রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কাতারে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশী হাফেজ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

কাতারে অনুষ্ঠিত তিজান আন নূর আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ মুশফিকুর রহমান। এ প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে প্রায় লক্ষাধিক হাফেজ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১৬ জন হাফেজ সশরীরে কাতারে মূল অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পায়। প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ মুশফিকুর রহমান প্রথম স্থান অর্জন করেন। মুশফিকুর রাজধানীর যাত্রাবাড়ীর শায়েখ ক্বারি নাজমুল হাসান প্রতিষ্ঠিত তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসার শিক্ষার্থী।
একই মাদরাসার ছাত্র হাফেজ মোহাম্মদ সাদিকুর রহমান কুরআন ফাউন্ডেশন আয়োজিত দেশব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে। এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে প্রায় ২০ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। অনুষ্ঠানটি আয়োজন করে আল জাজিরার চিলড্রেনস চ্যানেল জিম টেলিভিশন।-নয়াদিগন্ত অন লাইন ৭ ফেব্রুয়ারি,২৪




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com