রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পিরোজপুরে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৩ সদস্য ও দন্ডপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সংঘবদ্ধ ডাকাত চক্রের ৩ সদস্য এবং মঠবাড়িয়া এলাকায় ৫ বছরের দন্ডপ্রাপ্ত এক পালাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম এ প্রেস কনফারেন্সের মাধ্যেমে এ তথ্য সাংবাদিকদের জানান। গ্রেপ্তারকৃতরা হলো সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য বরিশালের বানরীপাড়া এলাকার সুশান্ত চত্রবর্তীর পুত্র শুভঙ্কর ওরফে শুভ চক্রবর্তী(৪০), বরগুনার বড়ইতালা ধাড়াকান্দা এলাকার বারেক সিকদার(৩৯) ও বরগুনার শিয়ালিয়া এলাকার নুরুল ইসলাম সিকারের পুত্র সেলিম সিকদার(৫৩) এবং মাদক মামলায় গ্রেপ্তারকৃত হলো জেলার মঠবাড়িয়া উপজেলার পশ্চিম কবুতরখালী এলাকার আ: রশিদ ফরাজীর পুত্র রফিকুল ইসলাম(৩৭)। প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম বলেন, পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাঠা পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার বৈঠাকাঠা বাজার এলাকায় অভিযান চালিয়ে সন্দেহ ভাজন ডাকাত চক্রের সদস্য শুভঙ্কর ওরফে শুভ চক্রবর্তী , বারেক সিকদার ও সেলিম সিকদার নামের তিন জনকে আটক করে। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও পুলিশের সিডিএমএস এর মাধ্যেমে নিশ্চিত হওয়া যায় যে আটককৃরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। বরিশাল বিভাগের বিভিন্ন জেলার থানায় এদের মধ্যে শুভঙ্কর ওরফে শুভ চক্রবর্তীর বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, চুরি সহ বিভিন্ন অভিযোগ ৮ টি মামলা, বারেক সিকদারের নামে একই অভিযোগে ৭ টি মামলা ও রফিকুল ইসলামের নামের ডাকাতি দ্ধে ডাকাতি, দস্যুতা, চুরি ৬ টি মামলা রয়েছে। এছাড়া দীর্ঘদিন যাবত বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুরের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ভাবে ডাকাতি করে আসছিলো। এছাড়া পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম আরো বলেন, পুলিশ মঙ্গলবার মঠবাড়িয়া এলাকার চিহ্নিত মাকদ ব্যবসায়ী ৫ বছরের দন্ডপ্রাপ্ত পালতক আসামী রফিকুল ইসলামকেও গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার সকরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ কার হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com