রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশালের কোস্ট গার্ডের হাতে প্রায় সাড়ে ১০ কোটি টাকার ভারতীয় শাড়ি ও ২টি ট্রাক আটক

শামীম আহমেদ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

বরিশাল-পটুয়াখালী আন্তসড়কের বরিশাল সদর উপজেলার দপদপিয়া ব্রীজ এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড (দক্ষিণ) জোনের অধিস্থ বিসিজি স্টেশন কমান্ডার লেঃ আকতার (এসডি), (কোম),বিএন এর নেতৃত্বে গোপন সংবাদের বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ১০ কোটি টাকার ভারতীয় শাড়ি সহ ২টি ট্রাক আটকরে হয়। আজ বৃহস্পতিবার (৮) ফেব্রয়ারী সন্ধায় নগরীর রসুলপুরস্থ কোস্ট গার্ড কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে অভিযানের মাধ্যমে শুল্ক কর ফাঁকি দিয়ে এসকল মালামাল আটকের তথ্য তুলে ধরেন। এসময় তারা জানায় বেলা সাড়ে তিনটার দিকে বরিশাল সদর উপজেলাধীন বরিশাল-পটুয়াখালী সড়কের দপদপিয়া ব্রীজ এলাকায় অবস্থান নেয়। উক্ত সময়ে সন্দেহভাজন ২টি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৩৭৯৮ ও ঢাকা মেট্রো ট ১৩-৫৪৩৪) নম্বরের ট্রাক ২টিকে তল্লাশী করার জন্য সিগনাল দেওয়া হয় এসময় ট্রাক চালক কোস্ট গার্ডের উপস্থিতি দেখে চালক ব্রীজের টোল প্লাজা এলাকায় ট্রাক রেখে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ২ টি ট্রাক জব্দ করা হয়। আভিযানিক দল কর্তৃক জব্দকৃত ট্রাক দুইটি তল্লাশী চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আসা ১০,০৫৮ পিস শাড়ি, ৩৩২ পিস থান কাপড়, ৭৫৬ পিস থ্রি পিসসহ সর্বমোট ১১,১৪৬ পিস ভারতীয় কাপড় ও ১২০ মণ ধান জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০,০৮,৩৮,৫০০/০০ (টাকা দশ কোটি আট লক্ষ আটত্রিশ হাজার পাঁচশত মাত্র)। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ট্রাক এবং ভারতীয় কাপড় বরিশাল সদর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com