রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঢাকায় ১৬ শতাংশ রাস্তা কম আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

প্রয়োজনের তুলনায় রাজধানীতে ১৬ শতাংশ রাস্তা কম রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, রাজধানী ঢাকায় ২৫ শতাংশ রাস্তার প্রয়োজন হলেও এখানে ৯ শতাংশ রাস্তা রয়েছে। গতকাল রোববার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সংসদ অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।
শফিকুল ইসলাম শিমুলের প্রশ্ন ছিল যে, বাইরের দেশগুলোতে চমৎকারভাবে যানবাহন চলাচল করে, সেখানে কোনো ট্র্যাফিক পুলিশ থাকে না। কিন্তু সিগন্যালের মাধ্যমে সুন্দরভাবে রাস্তায় গাড়ি চলাচল করে। আমরা যখন ক্যান্টনমেন্টে যাই, দেখি সুন্দরভাবে গাড়ি চলাচল করে। এই চিত্রটি গোটা বাংলাদেশে সিগন্যাল বাতির মাধ্যমে… আইন করে হলেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায় কি না।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় দুই কোটি লোকের বসবাস। একটা শহরে যানবাহন উপযোগী রাখতে ট্র্যাফিক ব্যবস্থা সুষ্ঠু রাখার জন্য অন্ততপক্ষে ২৫ শতাংশ রাস্তার প্রয়োজন হয়। সেখানে আমাদের আছে ৯ শতাংশ। এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হলে সেটি সাড়ে ৯ শতাংশ হতে পারে। আমাদের রাস্তার সংকট রয়েছে।
তিনি বলেন, আমরা ট্রায়ালভাবে একবার দিয়েছিলাম। তাতে আমরা মহাজটের একটা দৃশ্য দেখেছি। সে জন্য আমরা সরে গিয়ে আরেকটি পরিকল্পনা নিয়েছি। দুই সিটির মেয়র আমাদের সাথে যুক্ত হয়ে কীভাবে আরও লাইটিং সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি, সেটি আমরা শুরু করেছি। আমরা খুব শিগগিরই হয়ত পর্যায়ক্রমে কিছু কিছু জায়গায় শুরু করব। পরবর্তী সময়ে হয়ত সারা ঢাকাকেই সেই ব্যবস্থায় আমরা নিয়ে আসব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com