রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমার দ্বিতীয় পর্বর্

বশির আলম, টঙ্গী
  • আপডেট সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় আখেরি মোনাজাতে শেষ হয়েছে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাতে অংশ নিয়েছেন বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা লাখো মুসুল্লি। গতকাল রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১৭ মিনিট থেকে ১১টা ৪৩ পর্যন্ত ২৬ মিনিট ধরে চলে আখেরি মোনাজাত। মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদ কান্ধলভি মোনাজাত পরিচালনা করেন।

মোনাজাতে দেশ ও মানুষের কল্যাণ কামনা করা হয়। এ সময় ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে টঙ্গী এলাকা। এদিকে, আখেরি মোনাজাত উপলক্ষে ইজতেমা সংলগ্ন মহাসড়কে যান চলাচল নিয়ন্ত্রণসহ ব্যবস্থা করা হয়েছে বিশেষ ট্রেনের। এর আগে, ভোর থেকে মোনাজাতে অংশ নিতে গাজীপুর ও আশপাশের এলাকার মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে থাকেন। যানবাহন চলাচল বন্ধ থাকায় অনেকে পায়ে হেঁটে আসেন৷
উল্লেখ্য, প্রতি বছর টঙ্গীর তুরাগ তীরে তাবলীগ জামায়াতের শীর্ষ সম্মেলন বিশ্ব ইজতেমা আয়োজন করা হয়ে থাকে। যেখানে দেশ-বিদেশের লাখো মুসুল্লি যোগ দেন। ২০১৮ সালের বিরোধের পর বাংলাদেশের মাওলানা জুবায়ের ও দিল্লির মৌলভি সাদ কান্ধলভির দুই পক্ষ আলাদাভাবে ইজতেমা আয়োজন করে আসছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com