রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাণীনগর দিনব্যাপী কৈশোর মেলা

মোশারফ হোসেন জুয়েল ঃ
  • আপডেট সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

নওগাঁর রাণীনগরে দিনব্যাপী কৈশোর মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কৈশোর কর্মসূচির অংশ হিসেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোহিতায় মেলাটি বাস্তবায়ন করে স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমী। দিনব্যাপী এই মেলায় উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাবের তিন শতাধিক সদস্যরা অংশগ্রহণ করে। মেলার প্রথম ভাগে ক্লাবের সদস্যরা দেয়াল পত্রিকা, উদ্ভাবনী বিভিন্ন প্রজেক্ট, রক্তের গ্রুপ নির্ণয় করাসহ বিভিন্ন স্টল প্রদর্শন করে। এছাড়া মেলার দ্বিতীয় ভাগে নৃত্য, গান ও কবিতা আবৃতি অনুষ্ঠিত হয়। মেলা শেষে মৌসুমীর উপজেলা প্রোগ্রাম অফিসার নাইস পারভীনের সঞ্চালনায় বিজয়ী সদস্যদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) চাঁদ আক্তার বানু, আতাইকুলা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীন, মৌসুমীর সদর উপজেলা প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ পাভেল, অন্যান্য শিক্ষকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com