রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কবিরহাট উপজেলার নলুয়া ভুইয়ারহাট হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মোঃ হারুন (কবিরহাট) নোয়াখালী
  • আপডেট সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

নোয়াখালীর কবিরহাট উপজেলার নলুয়া ভূঁইয়ার উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ৩নং ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ভূঁইয়ারহাট উচ্চ বিদ্যালয় মাঠে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ বেলাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল খান, সাবেক চেয়ারম্যান নরুল আলম ভূঁইয়া পারভেজ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শফিক উল্লাহ, সাবেক ইউপি সদস্য আবদুল খালেক মেম্বার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার জামাল উদ্দিন সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ। “যেতে নাহি দেবো হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়” আজ এই শিক্ষার্থীদের বিদায় দিতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি, এই পরিক্ষার্থীরা হাটি হাটি পা পা করে গত দশটি বছরে দশটি সিড়ি পার হয়ে ১১ তম সিড়িতে পা রাখতে যাচ্ছে, সকলে যেনো সফলতার সহিত এই বিদ্যালয়ের সুনাম বয়ে আনে এটাই কামনা করেন বক্তারা। সর্বশেষ পরিক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com