বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভূরুঙ্গামারীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ঘর বিতরণ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চর অঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ভেড়া পালনের জন্য ঘর বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সোনাহাট ইউনিয়নের বানুরকুটি এলাকায় ৫০ জন সুবিধাভোগীকে ভেড়া পালনের জন্য একটি করে ঘর প্রদান করা হয়। ভূরুঙ্গামারী ইউনিয়নে আরও ৫০ জন সুবিধাভোগীকে মঙ্গলবার ঘর দেওয়া হবে। ঘর পাওয়া শাহিনা বেগম ও চায়না বেগম বলেন, প্রাণিসম্পদ অফিস থেকে ঘর দেওয়াতে ভেড়া পালনে সুবিধা হবে। শিয়াল ও অন্য কোনো প্রাণি ভেড়ার ক্ষতি করতে পারবে না। এসময় ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীমা আক্তার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শামসুর রহমান সুমন ও সোনাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মায়নুল ইসলাম লিটন উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com