শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুড়িগ্রামে ছাত্রলীগ নেতার হামলায় আওযামী লীগ নেতা সোহান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

শাহীন আহমেদ কুড়িগ্রাম :
  • আপডেট সময় সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

কুড়িগ্রামে ছাত্রলীগের সন্তাসী হামলায় আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ী শরিফুল ইসলাম সোহান হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে নিহত সোহানের সহপাঠি, ব্যবসায়ী ও সর্বসাধারণ বিভিন্ন ব্যানারে ঘন্টাব্যাপী মানব বন্ধনে অংশ নেয় সাধারণেরা। এ সময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি এসএম ছানালাল বকসী, যুবলীগ নেতা আনিছুর রহমান চাঁদ, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস ডাক্তার বেলাল হোসেন সহ ব্যবসায়ী ও স্বজনরা। মানব বন্ধন থেকে এ নির্মম হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান বক্তারা। উল্লেখ্য গত শুক্রবার সন্ধায় জেলা শহরের খলিলগঞ্জ এলাকার অভিনন্দন কনভেনশন সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট জিপগাড়ীতে দুই ছাত্রলীগ নেতার দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কা দেয়। এতে দুই ছাত্রলীগ নেতা আহত হওয়ার খবর পেয়ে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভী কবির বিন্দু ও পলিটেকনিক ছাত্রলীগ সভাপতি ঝিনুক মিয়া তাদের সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে এবং জিপে থাকা শরিফুল ইসলাম সোহানকে বেধরক পিটিয়ে হত্যা করে। এঘটনায় শুক্রবার নিহত শরিফুল ইসলাম সোহানের স্ত্রী রোজিনা পারভীন বাদী হয়ে হয়ে সদর থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনের নামে হত্যা মামলা দায়ের করে। পরে সেদিনই সদর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেজভী কবির বিন্দু ও পলিটেকনিক ছাত্রলীগ সভাপতি ঝিনুক মিয়াকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত দুই ছাত্রলীগ নেতাকে আদালতের মাধ্যমে ৩ দিনের রিমান্ডে নেয় পুলিশ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com