শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পিএমএল-এন দলের প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন দেবে পিপিপি: বিলাওয়াল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দল যাকে প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করবে, তাকে সমর্থন দেবে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। তবে তারা সরকারে যোগ দেবে না। গতকাল মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকের পর পিপিপি’র চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এ কথা বলেন।
তিনি বলেন, পিপিপি ফেডারেল পর্যায়েও কোনো মন্ত্রিত্ব চাইবে না। আমরা চাই না পাকিস্তানে আরেকটি নির্বাচন হোক। আরেকটি সাধারণ নির্বাচনের দিকে গেলে তা কেবল দেশের ক্ষতিই করবে। তিনি আরও বলেন, পিপিপি যদি পিএমএল-এনকে সমর্থন না দিত, তাহলে দেশের ক্ষতি হতো। পিপিপি শুধু ভোটের ফলাফল নিয়ে আপত্তি তোলা দল হতে চায় না। আমরা চাই কেন্দ্রে একটি সরকার গঠিত হোক এবং সেটি কার্যকর হোক। পিপিপি চেয়ারম্যান বলেছেন যে, তিনি ব্যক্তিগতভাবে আসিফ আলী জারদারিকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে চান। কারণ পাকিস্তান যখন পুড়ছে, তখন এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা একমাত্র জারদারিরই আছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com