মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হলুদ সাংবাদিকতা রোধে প্রেস কাউন্সিলের চেয়াম্যানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

রুহুল আমিন রাজু (ষ্টাফ রিপোর্টার) জামালপুর
  • আপডেট সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

হলুদ সাংবাদিকতা রোধে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সাবেক বিচারপতি নিজামুল হক নাসিমের সঙ্গে জামালপুরের কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল দশটার দিকে জামালপুর সার্কিট হাউজ মিলনায়তনে সভার আয়োজন করা হয়। এতে জামালপুরের জেলা প্রশাসক মো.শফিউর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য দেন,বাংলাদেশ প্রেস কাউন্সিলের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার। প্রেস কাউন্সিলের সুপার সাখাওয়াত হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুরের সুযোগ্য পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার বর্তমানে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, নির্বাহী ম্যজিস্ট্রেট সুমি আক্তার, জেলার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদ প্রমুখ। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, হলুদ সাংবাদিকতা রোধে প্রমাপত্র হাতে নিয়ে পাঠক গ্রহণ সংবাদ তৈরি করার পাশাপাশি পরিবেশ বুঝে সাংবাদিকতা করার কথা তুলে ধরেন।এ ছাড়া তিনি নতুন নতুন তথ্য জানতে মোবাইল ফোনের গুঘল ব্যবহারে সৃজনশীল ও বিচক্ষণ সাংবাদিকতার প্রয়োজনের কথা তুলে ধরেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com