শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নীলফামারীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

সোহাগ ইসলাম নীলফামারী:
  • আপডেট সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

নীলফামারীর পুলিশ লাইন্স একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারী পুলিশ লাইন্সে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম। এতে পুলিশ লাইন্স একাডেমির প্রধান শিক্ষক তোফায়েল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার গোলাম সবুর বলেন, জয়-পরাজয় নয়, সুস্থ্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণই বড় কথা। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা বজায় রাখে এবং মন প্রফুল্ল করার মাধ্যমে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করে। পড়াশোনা ও জ্ঞানচর্চাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর পিপিএম, সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলাম রব্বানী, বিদ্যালয়ের শিক্ষকেরা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় শিক্ষার্থী ও অভিভাবকরা বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com