রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ট্যালেন্ট ক্যাম্পাস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ

শাহ বুলবুল:
  • আপডেট সময় সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

নানাবিধ আয়োজনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও নবীন বরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত ট্যালেন্ট ক্যাম্পাস স্কুল অ্যান্ড কলেজে। গত ১৭ ফেব্রুয়ারি, দিনব্যাপি আয়োজিত আনন্দমুখর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্যালেন্ট ক্যাম্পাস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভপতি জনাব আল-মামুন আকন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের পরিচালক এম. আই অনিক, আব্দুল আজিজ, আশিকুর রহমান, শিক্ষক-শিক্ষিকাগণ, ছাত্রছাত্রী, অভিভাবকগণ এবং স্থানীয় শিক্ষানুরাগী ও গণমাধ্যম ব্যক্তিবর্গ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছোট, মধ্যম এবং বড়-এই তিন দলে বিভক্ত হয়ে শতাধিক ছাত্রছাত্রী ৬০টি ইভেন্টে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার শেষাংশে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ট্যালেন্ট ক্যাম্পাস স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভপতি আল-মামুন আকন্দ এবং অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম। দিনব্যাপি আয়োজনের একটি বিশেষ অংশে ছিলো নবীন ছাত্রছাত্রীদের বরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে কলেজ কর্তৃপক্ষ নবাগতদের ফুল দিয়ে স্বাগত জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com