রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৭ বছর পর আসছে শাকিরার অ্যালবাম

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

কলম্বিয়ান পপ-রক তারকা শাকিরা। যাকে বলা হয় ‘কুইন অব লাতিন মিউজিক’। দীর্ঘদিন ধরে নতুন তার কোনো অ্যালবাম প্রকাশ পাচ্ছে না। সর্বশেষ অ্যালবাম ‘এল ডোরাডো’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। এবার সাত বছর পর নতুন অ্যালবামের ঘোষণা দিয়েছেন ৪৭ বছর বয়সি এই জনপ্রিয় গায়িকা। শাকিরা তার ১২তম স্টুডিও অ্যালবামের নাম রেখেছেন ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ বা ‘ওমেন নো লংগার ক্রাই’ (নারীরা আর কাঁদে না)। আগামী ২২ মার্চ সব প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘ওমেন নো লংগার ক্রাই’ নামের বহুল প্রতীক্ষিত এই অ্যালবাম। ইতোমধ্যেই অ্যালবামের প্রচ্ছদ শেয়ার করেছেন শাকিরা। এছাড়াও তিনি ভিজ্যুয়ালের আরও তিনটি ছবি আপলোড করেছেন।
শাকিরা এই অ্যালবামটির নামকরণের কারণও জানিয়েছেন। তিনি লেখেন, প্রতিটি গান লিখতে গিয়ে আমি নিজেকে ভেঙে চুড়ে নতুন করে তৈরি করেছি। সেগুলো গাইতে গাইতে আমার অশ্রু হীরে এবং আমার দুর্বলতা শক্তিতে পরিণত হয়েছে। খুব অল্প বয়স থেকেই শাকিরা পপ-রক সংগীতের অনুরাগীদের উপহার দিয়েছেন ভিন্ন স্বাদের গান। গীতিকার, সুরকার ও গায়িকা শাকিরা, ৯০-এর দশকের মাঝামাঝি থেকে ল্যাটিন অ্যামেরিকা ও স্পেনের রক সংগীতাঙ্গনে কুড়িয়েছেন বিপুল জনপ্রিয়তা।
দক্ষিণ আফ্রিকায় ২০১০ সালের বিশ্বকাপের নিজস্ব সংগীতের জন্য ফিফা বেছে নিয়েছিল তার ‘ওয়াকা ওয়াকা, দিস টাইম ফর আফ্রিকা’ গানটি। আজও বিশ্বের বহু দেশে হিট গানের তালিকায় স্থান পেয়ে আছে এই গান। সংগীত জীবনে একাধিক গ্র্যামি ও গোল্ডেন গ্লোবসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন শাকিরা। শাকিরাকে বলা হয় ‘কুইন অব ল্যাটিন মিউজিক’। তার গাওয়া তুমুল জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- ‘ইনভিটেবল’, ‘হোয়েনএভার হোয়েনএভার’, ‘লা তোর্তুরা’, ‘হিপস ডোন্ট লাই’, ‘বিউটিফুল লায়ার’, ‘ওয়াকা ওয়াকা’, ‘লোকা’, ‘ডেয়ার- লা লা লা’, ‘রাবিওসা’ ইত্যাদি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com