শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নন-স্মার্ট টিভিতেই নেটফ্লিক্স দেখতে পারবেন

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

অনেকেই এখন স্মার্ট টিভি কিনছেন। শুধু দেশ বিদেশের চ্যানেলই নয়, স্মার্ট টিভিতে ওটিটি প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া ব্যবহার, ইউটিউব দেখতে পারেন। তবে যাদের টিভি নন স্মার্ট তাদের মন খারাপ করার কিছু নেই। ছোট্ট কিছু ট্রিকস অবলম্বন করলেই আপনার নন স্মার্ট টিভিতেই নেটফ্লিক্স দেখতে পারবেন।
>> প্রথমে নিজের স্মার্টফোনে নেটফ্লিক্স অ্যাপ ডাউনলোড করুন। তারপর অ্যাকাউন্ট খুলে সাইন ইন করুন। যাদের ফোনে নেটফ্লিক্স আছেই তারা নিজেদের নির্দিষ্ট অ্যাকাউন্টে লগ ইন করে নিন। >> সাইন ইন বা লগ ইন হয়ে গেলে স্ক্রিনের উপরে ডানদিকের কোণে একটি ‘কাস্ট’ আইকন দেখা যাবে। সেখানে সিলেক্ট করুন। তারপরে যে ডিভাইসে আপনি নেটফ্লিক্স দেখতে যান, এবার সেটা বেছে নিন।
>> এক্ষেত্রে আপনি টিভির অপশন বেছে নেবেন। এবার আপনার পছন্দসই কনটেন্ট বেছে নিয়ে প্লে করে দিন। সিনেমা, ওয়েব সিরিজ থেকে শুরু করে সব ধরনের কনটেন্টই দেখতে পাবেন।
>> নেটফ্লিক্স দেখার জন্য নন-স্মার্ট টিভিতে কী ফিচার থাকার প্রয়োজন, তাও জেনে নিন। নন-স্মার্ট টিভিতে নেটফ্লিক্স দেখার জন্য এমন একটি টিভি প্রয়োজন যেখানে স্ক্রিন কাস্টিং সাপোর্ট রয়েছে।
>> এই ফিচার ছাড়া আলাদা করে টিভিতে ইন্টারনেট বা অন্য কোনো অতিরিক্ত হার্ডওয়্যারের প্রয়োজন নেই। আলাদা করে কোনো রিচার্জ প্ল্যানও দরকার পড়বে না। তবে যদি এই ফিচার না থাকে, তাহলে আপনি নন-স্মার্ট টিভিতে নেটফ্লিক্স দেখতে পাবেন না। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com