শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জাফরিন’স ফুডের সঙ্গে যুক্ত হলেন মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি এক সময় চলচ্চিত্রে নিয়মিত কাজ করতেন। কিন্তু মাতৃত্বকালীন অবসর নেওয়ার কারণে কাজ থেকে দূরে ছিলেন। তার একমাত্র সন্তান ফারিশের বয়স একবছর ছুঁই ছুঁই। এদিকে মাহি সন্তানকে দেখাশোনার পাশাপাশি কাজে মনযোগী হচ্ছেন।
সম্প্রতি একটি বেবিফুড ব্র্যান্ড জাফরিন’স হোম মেইড ফুডের সঙ্গে যুক্ত হয়েছেন মাহি। অপু বিশ্বাসের এবি ক্যাফেতে বসে প্রতিষ্ঠানটিতে বসে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন তিনি। এসময় ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, ব্র্যান্ড প্রমোটার বারিশ হক ও প্রতিষ্ঠানটির কর্ণধার নুজহাত তাবাসসুম জাফরিন উপস্থিত ছিলেন।
এ সময় জাফরিন’স হোম মেইড ফুড নিয়ে মাহি বলেন, ‘এই খাবারগুলো ইজি টু মেইক, ২ থেকে ৫ মিনিটে চটজলদি তৈরি করা যায়। ভ্রমণ করার সময়ে সহজভাবে বহন করা যায়। বেড়াতে গিয়েও বাচ্চার স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কোনো চিন্তা নেই! আমি যেহেতু শুটিং নিয়ে ব্যস্ত থাকি আমার জন্য এই ঝটপট পুষ্টিকর খাবারগুলো লাইফ সেভার। এখানে ৬ মাস থেকে শুরু করে সকল বয়সী বাচ্চার জন্য খাবার আছে।’
মাহি বর্তমানে ছেলে ফারিশ সরকারকে ঘিরেই ব্যস্ত সময় পার করছেন। ছেলের সঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করছেন। তা ছাড়া ফেসবুক রিলে সাজগোজের ভিডিও, অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে মাহিকে। অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিতেও বেশ সরব। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন মাহি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com