শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাইলস্টোন কলেজে অমর একুশের প্রভাতফেরি

শাহ বুলবুল:
  • আপডেট সময় শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

বাঙালির গৌরব, সংগ্রাম আর আত্মত্যাগময় এক অভূভপূর্ব দিন জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতি মাতৃভাষা দিবস পালন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করা ভাষাবীরদের স্মৃতির প্রতি বিন¤্র শ্রদ্ধা জানানোর দিনে মাইলস্টোন কলেজ গৃহীত কর্মসূচীর মধ্যে ছিলো-প্রভাতফেরি, কালোব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শোকের প্রতীক কালো পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী। যথাযথ সম্মান প্রদর্শনের সহিত দিবসটি উদযাপন উপলক্ষে অনুরূপ কর্মসূচি পালন করেছে মাইলস্টোন কলেজের স্কুল শাখা-মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল। এ উপলক্ষে দিনের প্রথম প্রভাতে মাইলস্টোন কলেজ এবং মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় দীর্ঘ প্রভাত ফেরি। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি’ অমর গানের সুর ছড়ানো প্রভাতফেরিটি উত্তরার নানা পথ অতিক্রম করে ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসে এসে শেষ হয়। এসময় বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর সাথে শহীদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, কলেজের জ্যেষ্ঠ পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম এবং স্কুলটির ডিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর খান এনপিপি, পিএসসি (অব.)।
শহীদ বেদীতে শ্রদ্ধা জ্ঞাপন শেষে ভাষা আন্দোলনের পূর্বাপর ইতিহাস আলোকপাত করে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে মাইলস্টোন কলেজ এবং মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের শিক্ষার্থীরা দেশাত্মবোধক পরিবেশনার মাধ্যমে তুলে ধরেন দিবসটির যথাযথ তাৎপর্য।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com