বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবকে টেস্ট সিরিজেও পাওয়া যাবে না

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

আগামী ১ মার্চ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এই সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ছাড়া দুটি টেস্টও খেলবে তারা। ইতোমধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুটি ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে রাখা হয়নি সাকিব আল হাসানকে। ধারণা করা হচ্ছিল, অন্তত টেস্ট সিরিজে অভিজ্ঞ এই ক্রিকেটারকে দেখা যাবে। কিন্তু ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, পুরো সিরিজের জন্যই সাকিবকে ছুটি দেওয়া হয়েছে।
বিশ্বকাপেই ইনজুরির কারণে ছিটকে যান সাকিব। এরপর ঘরে ও ঘরের বাইরে বেশ কিছু সিরিজ খেললেও ফেরা হয়নি বাঁহাতি অলরাউন্ডারের। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘সাকিবের ফর্মে ফিরে আসাটা….সে ফর্মেই ছিল তবে তার চোখে একটা সমস্যা ছিল যার জন্য একটা সমস্যা হচ্ছিল। কিন্তু সেটা সাময়িক, আশা করি ফিরবে। যেহেতু এখানে ব্রেক নিয়েছে শ্রীলঙ্কা সিরিজের জন্য।’ তারপরই জালাল ইউনুসকে প্রশ্ন করা হয় টেস্ট সিরিজে সাকিবকে রাখা হবে কিনা। উত্তরে বিসিবির এই পরিচালক বলেছেন, ‘না ও তো শ্রীলঙ্কা সিরিজ থেকেই ব্রেক নিয়েছে।’
এদিকে পেস বোলিং কোচসহ বেশ কিছু নাম চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। যদিও এই মুহূর্তে নাম বলেননি জালাল ইউনুস। ২/১ দিনের মধ্যেই বোলিং কোচের নাম জানা যাবে বলে জানিয়েছেন তিনি, ‘নাম তো অফিসিয়াল ডিজক্লোজ করতে পারবো না। ঠিক হয়ে গেছে। কিন্তু যেহেতু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে ওদের সঙ্গে এখন আলোচনা চলছে। এই কারণে এখনই জানানো সম্ভব না। দুই একদিনের মধ্যে আপনারা জানতে পারবেন।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com