শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৫টি শুকনো ফল ভিটামিন ডি-এর ঘাটতি পূরণ করতে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

আমাদের শরীরে ভিটামিন ডির বেশ গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে। এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শরীরে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এ ছাড়া ভিটামিন ডির আরও কিছু উপকারিতা আছে।
ভিটামিন ডি-র উৎস হলো সূর্যালোক। কিন্তু শীতকালে রোদের তেমন তেজ থাকে না। আবার, রোদে বসে ত্বকে সানবার্নও হোক, তা-ও চান না। তা হলে শরীরে ভিটামিন ডি-র ঘাটতি পূরণ হবে কী করে? পুষ্টিবিদেরা বলছেন, ভিটামিন ডি-যুক্ত খাবারের পাশাপাশি বেশ কয়েকটি শুকনো ফল খেলেও উপকার পেতে পারেন।
পরিমিত পরিমাণে শুকনো ডুমুর খেলে ভিটামিন ডি-এর অভাব পূরণ হতে পারে। পাশাপাশি, শুকনো ডুমুরের মধ্যে রয়েছে ক্যালসিয়াম এবং পটাশিয়ামের মতো খনিজ। যা হাড়ের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।
ভিটামিন এ, পটাশিয়াম, সহজপাচ্য ফাইবার এবং ভিটামিন ডি-এর মতো গুরুত্বপূর্ণ খনিজ রয়েছে খোবানির মধ্যে। রোজ একটি করে খোবানি খেলে বয়সকালে হাড় ক্ষয়ে যাওয়ার সমস্যায় ভুগতে হবে না।
কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই শুকনো আলুবোখরা খান। ভিটামিন ডি, কে, পটাশিয়ামের পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খনিজ রয়েছে আলুবোখরায়
ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ বেশ কিছু উপাদান রয়েছে কিসমিসে। যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে ভীষণ জরুরি। রক্ত স্বল্পতার সমস্যাতেও খাওয়া যায় এটি।
ভিটামিন সি এবং ডি রয়েছে শুকনো খেজুরে। দুধে ফুটিয়ে এক-দু’টি শুকনো খেজুর খেতে পারেন। হাড়ের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য, রক্ত স্বল্পতা, শরীরে বিভিন্ন খনিজের অভাব পূরণ করতে পারে শুকনো খেজুর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com