রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ওআইসি সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ তথ্য প্রতিমন্ত্রীর

বাসস :
  • আপডেট সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর তথ্যমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে গতকাল শুক্রবার তুরস্কের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি গতকাল শুক্রবার সকালে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। সফরকালে প্রতিমন্ত্রী আগামীকাল ওআইসি সদস্য দেশগুলোর তথ্যমন্ত্রীদের ইসলামিক সম্মেলনের বিশেষ অধিবেশনে যোগ দেবেন।
এবারের অধিবেশনের প্রতিপাদ্য হচ্ছে, ‘ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বের সময় সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েল সরকারের বিভ্রান্তি এবং শত্রুতা।’ মোহাম্মদ আলী আরাফাত একই দিনে কাতার ও তুরস্কের তথ্যমন্ত্রীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এছাড়া ২৫ ফেব্রুয়ারি রোববার তিনি তুর্কি রেডিও ও টেলিভিশন অফিস পরিদর্শন করবেন। প্রতিমন্ত্রী তার তুরস্ক সফর শেষে ২৮ ফেব্রুয়ারি বুধবার দেশে ফেরার কথা রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com