শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভারত-বাংলাদেশ ভবিষ্যত সম্পর্ক নির্ভর করছে তরুণদের অঙ্গীকারের উপর : ভার্মা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন,ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পর্কের ভবিষ্যত নির্ভর করবে দুই দেশের তরুণদের ঐতিহ্যগত এবং ঐতিহাসিকভাবে শক্তিশালী সম্পর্ক টিকিয়ে রাখার, শক্তিশালীকরণ এবং আরও রূপান্তরের প্রতিশ্রুতির উপর। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ভারত সফরে যাওয়া ১০০ সদস্যের বাংলাদেশ যুব প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়েছে। আসন্ন ভারত সফর উপলক্ষে ১০০ সদস্যের বাংলাদেশ যুব প্রতিনিধি দলের জন্য এক পতাকা উত্তোলন অনুষ্ঠানে ভারতীয় রাষ্ট্রদূত জাতীয় উন্নয়নে তরুণদের গুরুত্ব তুলে ধরে এ কথা বলেন। ভার্মা যুব প্রতিনিধিদলের অংশ হিসাবে নির্বাচিত হওয়ার জন্য সকল অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান এবং তাদের এই সফর দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যে যে অগ্রগতি হচ্ছে, সেইসাথে ভারত-বাংলাদেশ সম্পর্কের ব্যাপক পরিবর্তন সম্পর্কে তাদের দৃষ্টি আরো প্রসারিত হবে।
আসন্ন সফরে বাংলাদেশী যুবকরা ভারতের সরকার, একাডেমিয়া, ব্যবসায়ি সম্প্রদায়, সুশীল সমাজ এবং সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে প্রতিষ্ঠিত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় করবেন।
প্রতিনিধি দলটি ভারতের ঐতিহাসিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও প্রযুক্তিগত গুরুত্বের স্থানগুলোও পরিদর্শন করবে।
ভারতীয় হাই কমিশন ২০১২ সালে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রাম চালু করে।
সারা বাংলাদেশ থেকে তরুণ পেশাজীবী, সাংবাদিক, ক্রীড়াবিদ, শিল্পী, ডাক্তার এবং প্রকৌশলীরা এ বছর বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনে অন্তর্ভুক্ত রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com