বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাহজাদপুরে মারপিটের অভিযোগ

ওমর ফারুক (শাহজাদপুর) সিরাজগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হিন্দু সম্প্রদায়ের একটি পরিবারের মহিলা সদস্যদের উপর হামলা ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগসুত্রে ও আহতর পারিবারিক সুত্রে জানাগেছে, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার দুপুরে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে গোলাম হায়দার, মুর্সিদ আলী ভোলা, মানিক হোসেন, রতন আলীর নেতৃত্বে একদল প্রভাবশালী দেশীয় অস্ত্র স্বস্ত্রে সজ্জিত হয়ে শ্রী দানেশ চন্দ্রের বাড়িতে হামলা চালিয়ে দানেশ চন্দ্রের স্ত্রী শ্রীমতি লিপি রাণী, কন্যা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্তনা রাণী দাশ ও আরেক মেয়ে অন্তরা রাণী দাশকে মারপিট করিয়া আহত করে। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা প্রাননাশের হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে আহতরা হাসপাতালে চিকিৎসা নেয়। পরে আহত শান্তনা রাণী দাশ বাদি হয়ে ৬ জনকে বিবাদী করে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। হামলাকারীরা পোতাজিয়া ইউপি চেয়ারম্যানের ভাতিজা বলে জানান ভুক্তভোগী পরিবার। একটি অসহায় নিরীহ পরিবারের মহিলা সদস্যদের উপর হামলা ও মারপিটের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে সচেতন মহল। এবিষয়ে অফিসার ইনচার্জ খায়রুল বাশার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com