রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফটিকছড়ির প্রাইম ডায়াগনস্টিক সেন্টার পরিবারের বার্ষিক সাধারণ সভা এ আনন্দ ভ্রমণ

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম
  • আপডেট সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

জমকালো ও বর্নিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্টিত হয়ে গেল চট্টগ্রামের ফটিকছড়ির প্রাইম ডায়াগনস্টিক সেন্টার” পরিবারের আয়োজনে বার্ষিক সাধারণ সভা এ আনন্দ ভ্রমন। শুক্রবার চট্টগ্রামের দর্শণীয় স্থান ফয়েজলেক সি-ওয়ার্ল্ডে দিনব্যাপী এই আনন্দ আয়োজনে প্রাইম পরিবারের পরিচালক, ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, ও কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। দিনব্যাপী আনন্দ আয়োজনের মধ্যে ছিলো পরিচালকদের সনদ ও সম্মাননা প্রদান, আলোচনা সভা, র‌্যাফেল ড্রসহ সকল রাইডস উপভোগ করার ব্যবস্থা। শুরুতে সকল পরিচালকদের ফুল দিয়ে বরন করে নেয়া হয়। প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের সেক্রেটারি সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ও ভাইস-চেয়ারম্যান ডা: সাইদুল ইসলাম সোহেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের উপদেষ্টা আলহাজ্ব আফতাব উদ্দীন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক শাকিল ওয়ায়েজ। বিশেষ আলোচক ছিলেন ভাইস চেয়ারম্যান ডাঃ বিশ্বনাথ দে। ডাঃ নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজিং ডিরেক্টর ডা: মোঃ আব্বাস উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন ডিরেক্টর ছাত্রনেতা মোঃ জামাল উদ্দিন,সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাইফুর রহমান, ডিরেক্টর ডাঃ আ.ন.ম. রিসালাত ইসলাম। এসময় ডিরেক্টরদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ আবু সুফিয়ান, মোঃ রেজাউল করিম চৌধুরী, হাফেজ মোঃ হাসান, মোঃকামরুল ইসলাম রাশেদ, ডাঃ মঈন উদ্দিন, ডাঃ নিজাম উদ্দিন ও মোঃ সাইদুল আলম। পরে র?্যাফেল ড্র তে বিজয়ী ২০ জনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com