শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগরকান্দায় সাংবাদিক লায়েকুজ্জামানের স্মরণ সভা ও দোয়া মাহফিল

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

ফরিদপুরের নগরকান্দা প্রেস ক্লাবের আয়োজনে সদ্য প্রায়াত বরেণ্য সাংবাদিক লায়েকুজ্জামানের স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ যোহর নগরকান্দা প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের সভাপতি মাহবুব আহাদের সভাপতিত্বে ও শওকত আলী শরীফের সঞ্চালনায় সাংবাদিক লায়েকুজ্জামানের স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। এসময় আরো উপস্থিত ছিলেন সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, শহীদ মুক্তিযোদ্ধা আক্রামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী মিঞা, জেলা মহিলা লীগের সভানেত্রী মোসাঃ মাহমুদা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা চৌধুরী মারুফ হোসেন বকুল, সালথা প্রেস ক্লাবের সভাপতি সেলিম মোল্যা, সাবেক ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা এএফএম ছিদ্দিকুল আলম বাবলু, কমিউনিষ্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য কমরেড রফিকুজ্জামান লায়েক, কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, নাসির মাহমুদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি শামসুল হুদা হুদু, বোরহান আনিস, নগরকান্দা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ইঞ্জিনিয়ার এ কে এম শরীফ শাহিনুজ্জামান, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রহমান, সাংবাদিক তৌহিদ তুহিন, লিয়াকত হোসেন, মিজানুর রহমান, মিজানুর রহমান মোল্যা, শফিকুল খান জনি, নিজাম নকীব, রেজাউল করিম সেলিম, সাইফুল ইসলাম সাইফ, মশিউর রহমান মিন্টু, ফয়সাল হোসেন, নাসির হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন রিপন, যুবলীগ নেতা হাফিজুর রহমান প্রমুখ। উপস্থিত সকলেই সাংবাদিক লায়েকুজ্জামানের জীবন আদর্শের উপর আলোচনা করেন। স্মৃতি চারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙ্গে পরেন। সব শেষে মরহুম সাংবাদিক লায়েকুজ্জামানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন নগরকান্দা কেন্দ্রীয় মডেল মসজিদের পেশ ইমাম আজিজুল হক মাদানি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com