শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

হংকংয়ে লিওনেল মেসি না খেলার কারণে এবার চায়না আগামী মাসে আর্জেন্টিনার সাথে অনুষ্ঠিতব্য দু’টি প্রীতি বাতিল করেছে। এ কারণে মার্চে যুক্তরাষ্ট্রের মাটিতে প্রীতি ম্যাচ খেলার ঘোষণা দিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী ২২ মার্চ ফিলডেলফিয়ায় এল সালভাদর ও চারদিন পর লস অ্যাঞ্জেলেসে নাইজেরিয়ার মুখোমুখি হবে। এএফএ তাদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে।
এর আগে চায়নার হাংজুতে নাইজেরিয়া ও বেইজিংয়ে আফ্রিকান চ্যাম্পিয়ন আইভরি কোস্টের বিপক্ষে আর্জেন্টিনার খেলার কথা ছিল। কিন্তু গত ৪ ফেব্রুয়ারি আর্জেন্টাইন অধিনায়ক মেসি ইনজুরির কারণে ইন্টার মিয়ামির হয়ে হংকংয়ে খেলতে না পারায় চায়না ম্যাচ দু’টি বাতিল করেছে। হংকংয়ের মেসির না খেলার বিষয়টিকে চায়না রাজনৈতিকভাবে খাটো হয়েছে বলে দাবি করছে। যদিও মেসি নিজেই জানিয়েছেন শুধুই ইনজুরির কারণেই তিনি খেলতে পারেননি, এখানে অন্য কোনো বিষয় জড়িত নয়। আটবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি চাইনিজ সমর্থকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু ইন্টার মিয়ামির প্রাক-মৌসুম সফরে হংকং বাছাই একাদশের বিপক্ষে ৪-১ গোলের পরাজয়ের ম্যাচটিতে মেসির না খেলাটা কোনোভাবেই মেনে নেয়নি সমর্থকরা।
ম্যাচটি দেখার জন্য প্রায় ৪০ হাজার টিকেট কিনেছিল দর্শকরা। এমনকি ৩৬ বছর বয়সী প্রিয় তারকাকে দেখতে এক হাজার হংকং ডলারের টিকেটও বিক্রি হয়েছিল। ম্যাচে মেসিকে দেখতে না পেয়ে সমর্থকরা ইন্টার মিয়ামির কোচ জেরার্ডো মার্টিনো ও মালিক ডেভিড বেকহ্যামকে উদ্দেশ্য করে দুয়োধ্বনি দেয়। আয়োজকদের কাছে তারা টিকেটের অর্থ ফেরতেরও দাবি জানায়।
আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে। ২০২১ সালে ব্রাজিলে সর্বশেষ শিরোপা জয়ী আর্জেন্টিনা এবারও শিরোপা অক্ষুন্ন রাখার মিশনে মাঠে নামবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com