শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পবিত্র কুরআন বিতরণ করলেন রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম :
  • আপডেট সময় সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক সংঘটন রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর আয়োজনে প্রায় শতাধিক মাদরাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে ক্লাবের প্রেসিডেন্ট মোঃ জামাল উদ্দীন সিকদারের নিজ গ্রামের বাড়ী সিংহরীয়া এলাকার ইদিলপুর ইসলামিয়া সালামিয়া দাখিল মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা এবং মির্জার হাট জামিয়া রজবিয়া নুরিয়া মাদ্রাসার শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়। ক্লাবের প্রেসিডেন্ট মোঃ জামাল উদ্দীন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক রোটারি জেলা সচিব, চার্টার প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান, পিপি ইন্জিনিয়ার আমজাদ হোসেন, ক্লাব সেক্রেটারি মোহাম্মদ বেলাল, রোটারি এম এ মতিন, রোটারিয়ান মোঃ আমিনুল ইসলাম মাসুদ। এ সময় বক্তারা বলেন, রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং দীর্ঘ দিন যাবত মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে পবিত্র ধর্ম গ্রন্থ কোরআন শরিফ বিতরণ কর্মসূচি। এই ধর্ম গ্রন্থের আলোয় যদি আমরা আমাদের জীবন পরিচালিত করি তাহলে একটি সুন্দর সমাজ বিনির্মান করা সম্ভব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com