শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

২৮ অক্টোবর বিএনপি পালিয়ে গিয়েছিল আবারও সহিংসতা করলে তাদের পালাতে হবে-ওবায়দুল কাদের

সিরাজ উল্যাহ (কোম্পানীগঞ্জ) নোয়াখালী :
  • আপডেট সময় সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি ২৮ অক্টোবর পালিয়ে গেছে, এবার আবারও আন্দোলনের নামে সন্ত্রাস ও সহিংসতা করলে তাদেরকে পালাতে হবে। তিনি বলেন, আগামী উপজেলা নির্বাচন হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন এ নির্বাচনে আমরা সবার জন্য উন্মুক্ত করেছি। গত ৭ই জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রতীক ছিল নৌকা মার্কা। আবার যারা স্বতন্ত্র নির্বাচন করেছে তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি জাতীয় নির্র্বাচনে না এসে যে ভুল করেছে, উপজেলা নির্বাচনে না এলে তাদের এই ভুলের খেসারত সারাজীবন দিতে হবে। সেতুমন্ত্রী বলেন, আমি নিশ্চিত বলতে পারি গত ৭ই জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে বাংলাদেশের আপামর জনগণ নারী-পুরুষ যেভাবে ভোট দিয়েছে, যারা প্রথম ভোটার হয়েছে, তারা যেভাবে ভোটে অংশগ্রহণ করেছে আগামী উপজেলা নির্বাচনে এর চেয়ে বেশি জনগণ স্বতঃস্পূর্তভাবে অংশগ্রহণ করবে। তিনি সোমবার বিকেল ৩টায় তার মাতা বেগম ফজিলাতুন্নেছার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা ১নং ওয়ার্ডের নিজ বাড়িতে কুলখানি শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৬ আসনের আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী, নোয়াখালী-১ আসনের আসনের সংসদ সদস্য খোরশেদ আলম, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, ফেনী-২ আসনের আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত, আওয়ামীলীগ নেতা গোলাম শরীফ চৌধুরী পিপুল, চরএলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক প্রমুখ। এর আগে তিনি দুপুর ১টায় তার পিতা-মাতার কবর জিয়ারত করেন। এরপর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com