শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হাসপাতালের ছাদ পলেস্তারা খসে খসে পড়ছে

আবুল কাশেম জামালপুর :
  • আপডেট সময় সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

জামালপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের বহির্বিভাগের একটি কক্ষে ছাদের পলেস্তারা খসে পড়ে চিকিৎসকের টেবিলে আর টেবিলে উপরের কাঁচটি ভেঙ্গে গেছে। ওই কক্ষের বেশকিছু জায়গা সহ মেঝেতেও পলেস্তারা খসে পড়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া একটার দিকে এই ঘটনা ঘটে। বহির্বিভাগের ০৩ নম্বর কক্ষে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কক্ষটি অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসকরা ব্যবহার করছেন। কক্ষে থাকা চিকিৎসক আবু সাইদ, মাইনুদ্দিন আকন্দ ও জুনিয়র কনসালট্যান্ট মুরশিদুল হক বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই এ ঘটনা ঘটে। পলেস্তারা খসে পড়ার প্রত্যক্ষদর্শী চিকিৎসকের সহকারী সোহাগ জানান, চিকিৎসক বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তিনি কক্ষ পরিষ্কার করার সময় হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে। তবে এতে কেউ আহত হননি। এ বিষয়ে জানতে চাইলে জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান জানান, এ ভবন অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বিকল্প উপায় না থাকায় ঝুঁকি নিয়েই জনসাধারণের সেবা দিতে হচ্ছে আমাদের। এর বাইরে বলার কিছু নেই। জানা গেছে, ১৯৬১ সালে নির্মিত ভবনটি ২০২১ সালে পরিত্যক্ত ঘোষণা করে গণপূর্ত বিভাগ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com