বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কানে পানি ঢুকলে দ্রুত যা করবেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

গোসল করতে গিয়ে অসাবধানতাবশত অনেকেরই কানে পানি ঢুকে যাওয়ার ঘটনা ঘটে। ছোটদের পাশাপাশি বড়রাও এ সমস্যায় পড়েন। কানে পানি ঢুকলে তার থেকে ইনফেকশনও হয়ে যতে পারে। ফলে এ বিষয়টি সাধারণভাবে নেওয়া মোটেও ঠিক নয়। যদিও সামান্য পানি ঢুকলে সমস্যা তেমন হয় না, তবে অনেকটা পানি ঢুকলে সমস্যা গুরুতর হতে পারে। এমন ক্ষেত্রে কান বন্ধ হয়ে যাওয়া থেকে শুরু করে কানে যন্ত্রণাসহ নানা সমস্যা দেখা দেয়। তাই কানে পানি ঢুকলে দ্রুত কী কী করবেন জেনে নিন-
>> যে কানে পানি ঢুকেছে, সেদিকে মাথা কাত করুন। হাতের তালু অন্য কানের উপরে রেখে চাপ দিন। এবার হাতটি সরিয়ে নিন। দেখবেন খানিকটা পানি বের হয়ে যাবে। এভাবে বেশ কয়েকবার করুন।
>> লম্বা শ্বাস নিয়ে আঙুল দিয়ে নাক বন্ধ করুন। তারপর নাক দিয়েই নিঃশ্বাস নিন। খুব জোরে বল প্রয়োগ করবেন না। যখন কানে আওয়াজ শুনতে পাবেন। তখনই বুঝবেন পানি বেরিয়ে বন্ধ কান ঠিক হয়ে গেছে।
>> কানে পানি ঢুকলে যদি বের না হয়, তাহলে চুইংগাম চিবিয়ে খান। এ সময় দাঁত, মাড়ি ও কানের পাশের পেশিগুলোর নড়াচড়ায় কানের পানি বেরিয়ে আসবে।
>> আরও এক উপায়ে কানের পানি বের করতে পারেন। এজন্য যে কানে পানি ঢুকেছে সে কানটিতে বালিশ চাপা দিয়ে শুয়ে থাকুন। সম্ভব হলে ঘুমিয়ে পড়ুন। ঘুম ভাঙলে দেখবেন সমস্যা অনেকটাই মিটেছে।
>> হেয়ার ড্রায়ার ব্যবহার করেও কানের পানি বের করতে পারেন। কানে গরম হাওয়া দিলেও স্বস্তি পাবেন।
এসব ঘরোয়া উপায় অনুসরণ করেও কানের পানি বের না হলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। তবে বাজারচলতি কানের ড্রপ কিনে ব্যবহার করবেন না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও ড্রপ ব্যবহার করুন। সূত্র: হেলথলাইন




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com