রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশের হয়ে খেলতে আসছেন হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

লাল-সবুজ জার্সিটা এখনো গায়ে চড়ানো হয়নি, তবুও বাংলাদেশ ফুটবলের স্বপ্ন সারথি হামজা চৌধুরী। তবে বিগত কয়েক বছর ধরেই দেশের ফুটবলের হাল ধরার কথা তার। কিন্তু তা আর হয়ে উঠেনি। অবশেষে ফুরালো অপেক্ষা, হামজা চৌধুরী যোগ দিচ্ছেন জাতীয় দলের ক্যাম্পে।
আগামী মার্চে বাংলাদেশ জাতীয় দলের শুরু হতে যাওয়া ক্যাম্পে যোগ দেবেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। নিশ্চিত করেছেন ন্যাশনাল টিমস কমিটির সদস্য আমের খান। বিশ্বকাপ বাছাই সামনে মার্চের শুরুর দিকে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করার কথা বাংলাদেশের। সবকিছু ঠিক থাকলে সেই ক্যাম্পের মধ্যমণি হবেন হামজা চৌধুরী। আর নিজ ক্লাব লেস্টার সিটি থেকে ছাড়পত্র পেলেই বাংলাদেশের জার্সি গায়ে চাপাবেন এই ইংলিশ ফুটবলার। উল্লেখ্য, বাংলাদেশের হবিগঞ্জে হামজা চৌধুরীর নানা বাড়ি। ইংল্যান্ডে বেড়ে উঠলেও বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন তিনি। এক সময় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হয়ে খেলতেন হামজা, ঠাঁই পেয়েছিলেন ইংল্যান্ডের অনূর্ধ্ব দলেও।
শুধু হামজা নয়, জানা গেছে আরো একাধিক প্রবাসী ফুটবলাররা আছেন বাফুফের রাডারে। যে তালিকায় আছেন ফরিদ আলী, রিদওয়ান হান্নান, সামিত সোমের নাম। পাসপোর্ট নিয়ে জটিলতা তৈরি না হলে তাদের বাংলাদেশের জার্সি গায়ে চাপনো সময়ের ব্যাপার মাত্র। কাজি তারিক, জামাল ভূঁইয়ারা আগে থেকেই আছে বাংলাদেশে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com