শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরবাজার হাইওয়ে থানায় ওপেন হাউজ ডে

হুমায়ুন কবির (কালীগঞ্জ) ঝিনাইদহ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

হাইওয়ে পুলিশ খুলনা অঞ্চলের অধীনে বারবাজার হাইওয়ে থানার আয়োজনে ওপেন হাউজ ডে”- অনুষ্ঠিত হয়। বারবাজার হাইওয়ে থানায় মঙ্গলবার বেলা ১২ টায় অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে খুলনা অঞ্চলের অধীন যশোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নাসিম খান পিপিএম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস আই মোঃ আদম আলী, এস আই ফজলুর রহমান এবং মহাসড়কে চলা ট্রাক, বাস, মিনিবাস, প্রাইভেট এবং মাইক্রোবাসের প্রায় শতাধিক চালকগণ।উক্ত অনুষ্ঠানে মহাসড়ক নিরাপদ রাখতে চালক এবং পুলিশ সদস্যদের মধ্যে খোলামেলা আলোচনা হয়। উপস্থিত চালকদের মধ্যে বক্তব্য রাখেন,কালীগঞ্জ মাইক্রো ড্রাইভার সমিতির সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, শহিদুর রহমান এবং ইউসুফ বিশ্বাস। এসময় সহকারী পুলিশ সুপার মোঃ নাসিম খান বলেন,মহাসড়ক নিরাপদ রাখতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মহাসড়ক ব্যাবহার করা থ্রী হুইলার যানের প্রতি কড়া হুশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, দূর্ঘটনা এড়াতে মহাসড়কে এইধরনের যান চালানো যাবে না। আইন অমান্য করে মহাসড়কে চলাচলকারী যানের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যাবস্থা।মহাসড়কে নিরাপদে চলতে তিনি সকলের সহযোগিতা এবং একসাথে কাজ করার অহ্বান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com