বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুয়াকাটা পৌর মেয়র আনোয়ারের বিরুদ্ধে জমি দখল করে পাবলিক টয়লেট নির্মাণের অভিযোগ

মোস্তাফিজুর রহমান সুজন পটুয়াখালী
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের জমি দখল করে পাবলিক টয়লেট নির্মানের অভিযোগ উঠেছে কুয়াকাটা পৌরসভার মেয়র মোঃ আনোয়ার হাওলাদারের বিরুদ্ধে। এর প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছে বৌদ্ধ বিহার কর্তৃপক্ষ। রবিবার জেলা প্রশাসকের বরাবরে অভিযোগটি প্রদান করা হয়। কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ও বিহারাধ্যক্ষ ইন্দ্রবংশ ভান্তে স্বাক্ষরিত অভিযোগপত্রে উল্লেখ করা হয়, কুয়াকাটার কেরানীপাড়া সংলগ্ন এস এ ৫৩০ নং খতিয়ানের ৫৩৭৪ নং দাগে ২-৪৪ একর জমি গত ০৭/১১/১৯৪৭ তারিখে রেজিস্ট্রিকৃত ০৯ নং চুক্তিপত্র দলিলের মাধ্যমে বৌদ্ধ বিহার নির্মানের জন্য কেরানীপাড়ার মগগন এর পক্ষে পাড়া মাদবর নোলাউ মগ বরাবরে হস্তান্তর করে। ভূমির দখল বুঝাইয়া দিলে দলিল মূলে শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার কর্তৃপক্ষ ওই জমির মালিক। কিন্তু এস এ ৫৩৭৪ নং দাগের পূর্ব অংশে রাখাইন মার্কেট সংলগ্ন জমিতে কুয়াকাটা পৌরসভার মেয়র পাবলিক টয়লেট নির্মান কাজ শুরু করেন। শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার কর্তৃপক্ষ ওই কাজ বন্ধে উচ্চ আদালতের স্থগীত আদেশ প্রদর্শন করে আপত্তি জানান। নির্মান কাজ সাময়িক বন্ধ রাখার পর হঠাৎ করে আদালতের নির্দেশনা অমান্য করে গত শনিবার ২৪/০২/২০২৪ তারিখ রাতে পাবলিক টয়লেটটির ছাদ ঢালাই কাজ সম্পন্ন করার চেষ্টা করেন। পাবলিক টয়লেট নির্মান করার জন্য কুয়াকাটা পৌরসভা এলাকায় অঢেল জমি থাকা স্বত্ত্বেও ধর্মীয় প্রতিষ্ঠানের জমি দখল করে পাবলিক টয়লেট নির্মান করার বিষয়টি উদ্দেশ্য প্রনোদিত। বৌদ্ধ বিহারের পবিত্রতা রক্ষায় এ পাবলিক টয়লেট নির্মান কাজ বন্ধ করা প্রয়োজন। কাজটি বন্ধ করা না হলে বিহার কর্তৃপক্ষের অপূরনীয় ক্ষতি হবে। এ বিষয়ে কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি প্রতিবেদকের কলটি রিসিভ করেননি। এ প্রসঙ্গে জেলা প্রশাসক নুর কুতুবুল আলম জানান, শনিবার রাতে মৌখিক অভিযোগের ভিত্তিতে নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কে উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে বসতে বলা হয়েছে সকল পক্ষের কাগজপত্র যাচাই-বাছাই শেষে কোথায় পাবলিক টয়লেট নির্মাণ করা হবে সে সিদ্ধান্ত নেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com