শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশাল বিভাগীয় পর্যায়ে ৫জন শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান

শামীম আহমেদ বরিশাল
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা এই শ্লোগান নিয়ে বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। মঙ্গলবার (২৭) ফেব্রয়ারি সকাল ১১ টায়। বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় এর সহযোগিতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল এর আয়োজনে ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর উদ্যোগে বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান ২০২২ অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর কেয়া খান। বিশেষ অতিথি ছিলেন পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর জাকিয়া আফরোজ, অতিরিক্ত ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ শহিদুল্লাহ, জেলা প্রশাসক শহিদুল ইসলাম সহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারি, বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যরা এবং সংবর্ধিত নারী জয়িতারা এবং তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে ৫টি ক্যাটাগরিতে বরিশাল বিভাগের পাঁচ জন শ্রেষ্ঠ জয়িতাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিভাগীয় পর্যায়েরর শেষ্ঠ জয়িতা হলেন, পাঁচটি ক্যাটাগরিতে নির্বাচিত ও সংবর্ধিত জয়িতারা হলেন-সফল জননী ক্যাটাগরিতে মোসাঃ বিলকিচ বেগম (বরগুনা), অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে নাজমুন নাহার রীনা (বরিশাল), সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে মোসাঃ সালমা বেগম (ঝালকাঠি), নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী ক্যাটাগরিতে মোসাঃ জাহানারা বেগম (বরগুনা), শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে প্রফেসর শাহ সাজেদা (বরিশাল)। ৫ জন শ্রেষ্ঠ জয়িতাদের প্রত্যেকের হাতে ক্রেস্ট, নগদ ১০ হাজার টাকা এবং সনদপত্র তুলে দেন অতিথিরা। এছাড়াও জেলা পর্যায়ের নির্বাচিত ২৫ জন শ্রেষ্ঠ জয়িতা নারীকে পাঁচটি ক্যাটাগরিতে প্রত্যেকের হাতে ক্রেস্ট, নগদ ২ হাজার টাকা এবং সনদপত্র তুলে দেন অতিথিরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com