শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চাঁপাইনবাবগঞ্জ চুরি যাওয়া মিটার উদ্ধারসহ যুবক আটক

সেতাউর রহমান চাঁপাইনবাবগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে চুরি যাওয়া বৈদ্যুতিক মিটার উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলার সদর ও শিবগঞ্জ উপজেলায় পরিচালিত পৃথক অভিযানে এসব বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়। এ সময় জেলার সদর উপজেলার মহারাজপুর থেকে বিভিন্ন সময় চুরি হওয়া মোট ৭টি বৈদ্যুতিক মিটারের মধ্যে ৫টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়। আটক করা হয় এক যুবককে। আটক যুবক জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর এলাকার বিশ^নাথপুর গ্রামের মানারুল ইসলামের ছেলে হাসান ওরফে বাবু(১৮)। এ বিষয়ে নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান বুধবার দুপুরে থানা কমপ্লেক্সে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ জানান, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মহারাজপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আমিনুল রসুলের দায়ের করা এজাহারের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সার্বিক সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিম আহম্মেদের নেতৃত্বাধীন সঙ্গীয় ফোর্স মঙ্গলবার দিবাগত গভীর রাত বুধবার জেলার শিবগঞ্জ উপজেলার বিশ^নাথপুর গ্রামে অভিযান পরিচালনা করে বৈদ্যুতিক মিটার চুরির মূল হোতা বাবুকে আটক করতে সক্ষম হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মহদীপুর এলাকা থেকে ১টি, রশিক নগর এলাকা হতে ১টি এবং সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ঝিল্লিপাড়া হতে ১টি, মহারাজপুর ইউনিয়নের পুকুরটুলি এলাকা হতে ১টি, মহারাজপুর মেলার মোড় কোল্ড স্টোরেজের সামনে হতে ১টিসহ চুরি যাওয়া ৭টি মিটারের মধ্যে ৫টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও এজাহার সূত্রে জানা যায়, আটক বাবু তার চোর সাথীদের নিয়ে সদর উপজেলার ঝিল্লিপাড়া, চুনাখালী, রসিকনগর, পুকুরটুলি ও মহারাজপুর এলাকার বিভিন্ন বাড়ির বৈদ্যুতিক মিটার চুরি করে কাগজের চিরকুটে মোবাইল নাম্বার (০১৬০৪৩৫৬৩২৩ ও ০১৮২৯৯৫৯৭৬৬) লিখে রেখে যায়। পরবর্তীতে গ্রাহকগণ মোবাইল নাম্বারগুলিতে ফোন দিলে চোরেরা মিটার ফেরতের বিপরীতে নগদ অর্থ দাবী করে মিটার ফেরতের প্রতিশ্রুতি দেয়। তবে এ পর্যন্ত চুরি যাওয়া ৭টি মিটারের সর্বমোট মূল্য ৮৮ হাজার ১ শত ৩৭ টাকা বলে জানান চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মহারাজপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আমিনুল রসুল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com