শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গণতন্ত্র মঞ্চের মিছিলে পুলিশের বাধা নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ: ফখরুল

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় শুক্রবার, ১ মার্চ, ২০২৪

গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়াকে নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, দখলদার আওয়ামী শাসকগোষ্ঠী মানুষের ভোটের অধিকার ও গণতান্ত্রিক অধিকারগুলো ক্ষুণ্ন করে জনগণসহ বিরোধীদলগুলোর ওপর আরও তীব্র মাত্রায় দমনপীড়ন চালাচ্ছে। আরও একটি নির্মম বহিঃপ্রকাশ ঘটলো গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশের বর্বরোচিত হামলা। গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকিসহ ৫০ জনের বেশি নেতাকর্মীকে আহত করা হয়। তিনি আরও বলেন, আমি এমন হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গ্রেপ্তারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি। পাশাপাশি আহত জোনায়েদ সাকিসহ নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন বিএনপি মহাসচিব। গত বুধবার দুপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থপাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিল হয়। এ সময় জিরো পয়েন্টের কাছে পুলিশের লাঠিপেটায় পণ্ড হয় যায় কর্মসূচি। লাঠিপেটায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com