শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গ্রিনের শতকে প্রথম দিনে দাপট অস্ট্রেলিয়ার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১ মার্চ, ২০২৪

ওয়েলিংটন টেস্টের প্রথম দিনটা অস্ট্রেলিয়া নিজেদের করে নিতে না পারলেও নিজের মতো সাজালেন ক্যামেরন গ্রিন। ধুঁকতে থাকা অজিরা খানিকটা স্বস্তি পেয়েছে তার ব্যাটেই। গ্রিনের শতকে ভর করে কোনো রকমে দিন পাড় করেছে তারা। ৯ উইকেটে তুলেছে ২৭৯ রান।

গতকাল বৃহস্পতিবার টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল অজিরা। যদিও ছিল অতি সাবধানী, তবে শেষ পর্যন্ত তা কাজে দেয়নি। মধ্যাহ্ন-বিরতির আগেই প্রথম উইকেট হারায়। ইনিংস উদ্বোধন করতে নামা স্টিভেন স্মিথ ফেরেন ৩১ করে, ম্যাট হ্যানরির শিকার হয়ে।
দ্বিতীয় সেশনেই মূলত ভেঙে যায় অজিদের মেরুদ-। দলের রান ৯০ ছোঁয়ার আগেই কিউই পেসাররা আরো তিন উইকেট তুলে নেয় অস্ট্রেলিয়ার। রানে থাকা উসমান খাজাকে (৩৩) ফেরান হেনরি। তবে লাবুশানে ও ট্রাভিস হেড উভয়েই ফেরেন ১ রানে।
তবে গ্রিনের দৃঢ় ব্যাটিং অজিদের স্বস্তি ফেরায়। পঞ্চম উইকেটে তিনি মিচেল মার্শের সাথে ৬৭ রানে জুটি গড়েন। ৪০ রান করা মার্শ শেষ পর্যন্ত হেনরির শিকারেই পরিণত হন। কিন্তু একপাশ আগলে রেখে দিনের শেষ ওভারে এসে শতক তুলে নেন গ্রিন। যা সাদা পোশাকে তার দ্বিতীয় সেঞ্চুরি।
অবশ্য এর মাঝে আরো চারটি উইকেট হারায় অজিরা। এলেক্স ক্যারি ১০, মিচেল স্টার্ক ৯ ও প্যাট কামিন্স ফেরেন ১৬ রানে। ৫ রান আসে নাথান লায়নের ব্যাটে। দিনের শেষ বেলায় শেষ উইকেট জুটিতে ০ রানে মাঠে আছেন হ্যাজলউড।
নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নিয়েছেন ম্যাট হ্যানরি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com