শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিএনপি বিদেশিদের জিজ্ঞাসা করে আন্দোলন করেনি: মঈন খান

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় শুক্রবার, ১ মার্চ, ২০২৪

বিএনপি বিদেশিদের ওপর নির্ভর করে না, করে নাই। বিদেশি শক্তিকে জিজ্ঞাসা করে বিএনপি আন্দোলন করে নাই। করলে নেতাকর্মীরা ঘরে বসে টিভি দেখে ঘুমাতো। আন্দোলন হত না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

তিনি বলেন, জনগণের মুক্তির জন্য অতীতে বিএনপি কর্মসূচি দিয়েছিল, আন্দোলন চলেছে, আন্দোলন অব্যাহত থাকবে।
গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী মৎসজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ড. আবদুল মঈন খান এসব কথা বলেন।
এ সময় গতকাল গণতন্ত্র মঞ্চের ওপর পুলিশি হামলার নিন্দা জানান।
ড. মঈন খান বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি নয়, তারাই (আওয়ামী লীগ) বৈঠক করেছে, আমন্ত্রণ জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সুষ্ঠু-অবাধ নির্বাচন ও দেশে মানবাধিকার দেখতে চায়।
বিএনপি বিদেশিদের ওপর নির্ভর না জানিয়ে এই নেতা বলেন, দেড় বছর ধরে বিএনপি বিভিন্ন রাজনৈতিক দল ও কোটি জনগণকে নিয়ে আন্দোলন করেছে। বিদেশি শক্তিকে জিজ্ঞাসা করে বিএনপি আন্দোলন করে নাই। বিদেশিদের ওপর নির্ভর করলে নেতাকর্মীরা ঘরে বসে টিভি দেখে ঘুমাতো। আন্দোলন হতো না।
বিএনপি দেশকে নিয়ে গর্ব করে। বিএনপি দেশকে নিয়ে রাজনীতি করে না বলেও মন্তব্য করেন মঈন খান।
এ সময় আবারও নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের আহ্বান জানান তিনি। বলেন, জনগণ প্রতি পাঁচ বছর পর পর গণতান্ত্রিক উপায়ে ভোট দিতে চায়। তাই সরকারকে মিথ্যা ক্ষমতার মোহ থেকে বেরিয়ে এসে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com