শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে জামায়াত নেতারা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১ মার্চ, ২০২৪

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান।
পরিদর্শনকালে তিনি এলাকাবাসী, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষ এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবার-পরিজন ও যারা আহত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এসময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের যথাসম্ভব সহযোগিতার আশ্বাস দেন তিনি।
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির রাজধানীসহ সারাদেশে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ও তার পুনরাবৃত্তি রোধে কার্যকর পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ঘটনাস্থল পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মু. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির যথাক্রমে আব্দুস সবুর ফকির ও হেলাল উদ্দিন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com