বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শাহবাজ

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৩ মার্চ, ২০২৪

টানা দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শাহবাজ শরিফ। রোববার (৩ মার্চ) জাতীয় পরিষদে সদস্যদের ভোটাভুটিতে দেশটির ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন এই পিএমএল-এন নেতা। ভোটের লড়াইয়ে তিনি হারিয়েছেন ইমরান খানের সমর্থক পিটিআই নেতা ওমর আইয়ুব খানকে। খবর জিও নিউজের। এদিন বাংলাদেশ সময় দুপুর ১২টায় পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সদস্যরা পৌঁছাতে দেরি হওয়ায় তাতে কিছুটা বিলম্ব হয়। এর আগে, জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক উভয় প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করেন। প্রধানমন্ত্রী পদে জয়ী হতে হলে ৩৩৬ আসনের বিধানসভায় যে কোনো প্রার্থীকে অন্তত ১৬৯টি ভোট পেতে হতো। তবে, ভোটাভুটির আগেই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল, নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজই হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী।
কারণ প্রধানমন্ত্রী নির্বাচনে নিজের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) পাশাপাশি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি), পাকিস্তান মুসলিম লীগ-কায়েদ (পিএমএল-কিউ), বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি), পাকিস্তান মুসলিম লীগ-জিয়া (পিএমএল-জেড), ইস্তেহকাম-ই-পাকিস্তান (আইপিপি) এবং ন্যাশনাল পার্টির (এনপি) সমর্থন নিশ্চিত ছিল শাহবাজের। এই সাত দলের জোটে মোট আসন সংখ্যা ২০৫টি। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, জাতীয় পরিষদে ২০১ ভোট পেয়ে ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ। তার প্রতিদ্বন্দ্বী পিটিআই নেতা ওমর আইয়ুব পেয়েছেন ৯২ ভোট।
ভোটাভুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় পরিষদ থেকে বেরিয়ে যান জমিয়তে উলেমা-ই-ইসলাম-ফজলের (জেইউআই-এফ) সদস্যরা। তারা আগেই প্রধানমন্ত্রী নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছিলেন। এছাড়া, ভোটদানে বিরত ছিলেন বেলুচিস্তান ন্যাশনাল পার্টির সরদার আখতার মঙ্গল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com