শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হিলি বন্দর, সীমান্ত পরিদর্শনে সেনা, নৌ ও বিমান বাহিনীর ২৬ সদস্যের প্রতিনিধি দল

মোসলেম উদ্দিন (হিলি) দিনাজপুর :
  • আপডেট সময় সোমবার, ৪ মার্চ, ২০২৪

ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) কোর্সের অংশ হিসেবে দিনাজপুরের হিলি স্থলবন্দর ও সীমান্ত এলাকা পরিদর্শন করলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর ২৬ সদস্যের একটি প্রতিনিধি দল। সোমবার (৪ মার্চ) দুপুরে রিয়ার এডমিরাল জিয়াউল হক এর নেতৃত্বে ঢাকা ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রশিক্ষনার্থী দলটি হিলি স্থলবন্দরে আসলে বন্দর কতৃপক্ষ ও কাস্টমস কতৃপক্ষ তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বন্দর সভাকক্ষে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে বন্দরের আমদানি রফতানি বানিজ্য কার্যক্রম, শুল্ক আহরনসহ বন্দরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত হন তাঁরা। এসময় সেখানে রংপুর কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার জিয়াউর রহমান, হিলি শুল্কস্টেশনের উপকমিশনার বায়জিদ হোসেন, পানামা হিলি পোর্টের পরিচালক রফিকুল ইসলাম প্রিন্সসহ অনেকে উপস্থিত ছিলেন। এরপরে প্রতিনিধি দলটি হিলি সীমান্ত পরিদর্শনে যান। সেখানে দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি ও বিএসএফ সদস্যসহ তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। দুই দেশের মাঝে আমদানি রফতানিসহ দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার সম্পর্কে অবগত হন। পরে তারা বিজিবির হিলি আইসিপি ক্যাম্প পরিদর্শন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com