রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বেইলি রোডে আগুন: ভবনে অগ্নিনিরাপত্তা নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৪ মার্চ, ২০২৪

রাজধানীর বেইলি রোডে ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনা অনুসন্ধান এবং ঢাকার আবাসিক ও বাণিজ্য ভবনে অগ্নিনিরাপত্তা নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও বুয়েট বিশেষজ্ঞদের নিয়ে এ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা আগামী চার মাসের মধ্যে জানতে বলা হয়েছে। রাজধানীর বেইলি রোডে সব আবাসিক স্থাপনায় রেস্টুরেন্ট বন্ধ ও ঘটনা অনুসন্ধানে বিচারিক কমিটি চেয়ে দায়ের করা রিটের শুনানি নিয়ে গতকাল সোমবার (৪ মার্চ) হাইকোর্ট এ আদেশ দেন।
গত ২৯ ফেব্রুয়ারি রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগে। এতে ৪৬ জন নিহত হন। এদের মধ্যে ৪৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুই মরদেহের ডিএনএ নমুনা নেওয়া হয়েছে। তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ডিএনএ পরীক্ষা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com